1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রলার-জালসহ ৫ জেলে আটক, ইলিশ গেল এতিমখানায় - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

ট্রলার-জালসহ ৫ জেলে আটক, ইলিশ গেল এতিমখানায়

প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩৫০০০ মিটার জাল, ৩টি ট্রলারসহ ৫ জেলেকে আটক করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সম্পন্ন করার জন্য হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড যৌথভাবে রোববার (২০ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।

এসময় প্রায় ৩৫ হাজার মিটার জালসহ ৩টি বোট জব্দ করা হয়। ৫ জনকে আটক করা হলেক একটি বোট থেকে ৩ জন লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেই জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০০ কেজি মাছ জব্দ করা হয় যা ৩ টি এতিমখানায় বিতরণ করা হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। যা আগামী ৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয় এবং জব্দকৃত ১০০ কেজি মাছ ৩ টি এতিমখানায় বিতরণ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন  বলেন, মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে যারা ইলিশ আহরণ করে, তারা ক্ষতিগ্রস্ত হবেন। বড় ইলিশ উৎপাদন হলে যারা এখন ইলিশ আহরণে সম্পৃক্ত তারাই সে সময় লাভবান হবেন। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!