1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টুকু, পলক ও সৈকতের রিমান্ড চলবে ডিবি কার্যালয়ে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

টুকু, পলক ও সৈকতের রিমান্ড চলবে ডিবি কার্যালয়ে

প্রতিনিধি

হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান।

১০ দিনের রিমান্ডে টুকু, পলক ও সৈকত

তিনি বলেন, রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার ঘটনায় হওয়া মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছিল। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। রিমান্ড আদেশ শেষে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৫ টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

এদিন বিকেল ৩টা ৪০ মিনিটে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তা মঞ্জুর করেন।এর আগে বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!