1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে : ইআবি উপাচার্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে : ইআবি উপাচার্য

প্রতিনিধি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে। জুলাই বিপ্লবে শহীদরা এদেশের মানুষকে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। তাই বাগস্বাধীনতা, বৈষম্যরোধ ও দুর্নীতির বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে এ বিপ্লব সংগঠিত হয়েছে তার মূল স্পিরিট আমাদের ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও জুলাই যোদ্ধাকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতা নয়। বরং সব ভেদাভেদ দূরে ঠেলে দিয়ে ঐকমত্যের ভিত্তিতে সব ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং এদেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সঙ্গে সবাইকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন। আরও বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ হামিমকে চিকিৎসা খরচের সহযোগিতা হিসেবে ২ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে ‘শহীদ আবু সাইদ গ্রন্থাগার’ নামে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম রাখা হয় এবং জুলাই অভ্যুত্থানে সব শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!