1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই’র চেতনা উজ্জ্বীবিত থাকতে শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

জুলাই’র চেতনা উজ্জ্বীবিত থাকতে শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না

প্রতিনিধি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে সদ্য যুক্ত হওয়া উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, যতদিন জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে একটি ছবিসহ ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। ১ ঘণ্টায় এই পোস্টে ১১ হাজারের বেশি রিয়েকশন পড়েছে। পোস্টটি প্রায় ১১শ মানুষ শেয়ার করেছেন।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, দরবার হল থেকে একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।

তিনি আরও লিখেছেন, ৭২’ এর অগণতান্ত্রিক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্নমতাবলম্বী এবং বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪), শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা একাত্তর পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি। ক্ষমাপ্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচারের আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।

এদিকে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হন নতুন তিন জন উপদেষ্টা। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন করে যুক্ত হওয়া তিন উপদেষ্টার মধ্যে রয়েছেন মাহফুজ আলমও।

তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি।

এ ছাড়া ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রশক্তির নেতারাই ছিলেন শুরু থেকে।

এর আগে গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!