1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাপানের বিনিয়োগে কর্মসংস্থান বৃদ্ধি হবে: বাণিজ্য উপদেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাপানের বিনিয়োগে কর্মসংস্থান বৃদ্ধি হবে: বাণিজ্য উপদেষ্টা

প্রতিনিধি

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাণিজ্য উদার করার মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এই উদারীকৃত বাণিজ্য থেকে ভোক্তারা সুবিধাভোগী হবেন এবং জাপানের বিনিয়োগ দেশের শ্রম বাজারে নতুন সুযোগ সৃষ্টি করবে।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইপিএ চুক্তি সইয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, ১ হাজার ৭০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই বাণিজ্য উদার করেছে। এর ফলে প্রতি বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি টাকার নিচে থাকবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, খাদ্যপণ্য, তুলা ও সুতা সহ একাধিক পণ্যের ওপর ইতোমধ্যেই শূন্য শুল্ক প্রযোজ্য রয়েছে। মেশিনারিজে এক শতাংশ শুল্ক প্রযোজ্য হলেও মোট ১,০৩৯টি পণ্য অন্তর্ভুক্ত হয়েছে, তাই তাত্ক্ষণিকভাবে কোনো বড় রাজস্ব ক্ষতি হচ্ছে না।

শেখ বশির উদ্দিন বলেন, এলডিসি থেকে উত্তরণের সময় ১৮ বছরের মধ্যে বাণিজ্য উদার করতে হবে। এই সময় ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। জাপানের বিনিয়োগের ফলে বাংলাদেশে নার্সিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, কেয়ারগিভার, ডমেস্টিক কেয়ার, ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি যোগ করেন, বাংলাদেশ ৯২টি খাতে নিজস্ব বাণিজ্য সুযোগ প্রদান করেছে, এবং জাপান ১২০টি খাতে সুযোগ দিয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হবে, যা দেশের শ্রমিক ও পেশাজীবীদের জন্য নতুন চাকরির দরজা খুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!