1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ডিসিদের দিকনির্দেশনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জনমুখী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ডিসিদের দিকনির্দেশনা

প্রতিনিধি

সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী ও কার্যকর করতে জেলা প্রশাসকদের (ডিসি) জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বাহিনীর লক্ষ্য, কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে। সরকারের দায়বদ্ধতার জায়গা থেকে সশস্ত্র বাহিনীকে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসার বিষয়ে ডিসিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উপদেষ্টা জানান, এ ক্ষেত্রে জিয়াউর রহমান-এর দর্শনও আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের কীভাবে এই লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ জনবল সশস্ত্র বাহিনীতে যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং বেসামরিক প্রশাসনের মধ্যে যে সমন্বয় (হারমনি) ছিল, তা ভবিষ্যতে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়েছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও জেলা প্রশাসকদের অবহিত করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, ডিসিদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

সম্মেলনে জেলা প্রশাসকদের অংশগ্রহণকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, তাদের সহযোগিতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের প্রশাসনিক ও প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!