1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছোট ছেলের পেছনে শাহরুখের খরচ কত? - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ছোট ছেলের পেছনে শাহরুখের খরচ কত?

বিনোদন ডেস্ক :

ছোট থেকেই বি-টাউনের প্রায় সকলের আদরে ও নজরে রয়েছে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। এই স্টারকিডকে আদর করে ডাকা হয় ‘মিনি শাহরুখ’ বলেও। তবে এখন লেখাপড়া নিয়েই ব্যস্ত সে।
কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে তো ভক্তদের কৌতূহল কম নয়। তাই অনেকে জানতে চান, শাহরুখ খান তার আদরের ছেলের জন্য মাসে কত টাকা খরচ করেন।

মুম্বাই ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে আব্রাম। ওই স্কুলে মাসিক ফি প্রায় ১.৭ লক্ষ রুপি। ফলে বছরে শুধু স্কুলের খরচ বাবদ শাহরুখের খরচ পড়ে প্রায় ২৫ লাখের বেশি। তবে এখানেই শেষ নয়। আব্রামের গ্রুমিং, ফ্যাশন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও খরচ হয় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ।
২০১৩ সালে জন্ম হয় আব্রামের। বোন সুহানার থেকে ১৩ বছরের ছোট সে। পরিবারে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সবার নজর তার দিকেই। মা গৌরী খান থেকে শুরু করে ভাই আরিয়ান কিংবা বোন সুহানা—আব্রামকে ঘিরে পরিবারের সবারই রয়েছে আলাদা স্নেহ।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও লাইমলাইট থেকে অনেকটাই দূরে এই স্টারকিড। পারিবারিক কোনো অনুষ্ঠান বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট—কোনও কিছুতেই এখন আব্রামকে জড়াতে দেন না শাহরুখ। শাহরুখ খানও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সন্তানদের লেখাপড়া ও ক্য়ারিয়ার নিয়ে তিনি বরাবরই অত্যন্ত সচেতন। আব্রামের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!