1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা, আটক ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা, আটক ২

প্রতিনিধি

ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা, আটক ২
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ডের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রবিন ও ফারুক নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটককৃত রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক একই এলাকার বাসিন্দা। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!