1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চোর সন্দেহে ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চোর সন্দেহে ছেলেকে না পেয়ে বাবা-মাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যা

প্রতিনিধি

জামালপুর সদর উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে না পেয়ে তার বাবা-মাকে তুলে এনে সালিসে মারধরের অভিযোগ উঠেছে। এতে অপমানে মা জোসনা বানু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় এ ঘটনা ঘটে। জোসনা বানু ওই এলাকার সুরুজ্জামানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে খলিলহাটা এলাকায় ইউপি সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা হয়। এ ঘটনার জেরে রাত আনুমানিক ৩টার দিকে ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে চোর সন্দেহে ধরতে চান। তবে তাকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে আরও দুইজন তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ডেকে এনে মারধর করা হয়। এ সময় তাদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।সালিসের মধ্যেই বাড়ি ফিরে অপমান সহ্য করতে না পেরে জোসনা বানু আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন স্বজনরা।

স্থানীয় বাসিন্দা মুখলেস জানান, চুরির অভিযোগে ছেলেকে না পেয়ে মা-বাবাকে ধরে এনে মারধর করা হয়। অপমান সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সোহেল রানার বাবা সুরুজ্জামান বলেন, নায়েব আলীদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে, যা হাইকোর্টে বিচারাধীন। সেই বিরোধের জেরে আমাদের চোর সাজিয়ে নির্যাতন করা হয়েছে। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে জানতে পারি, আমার স্ত্রী মারা গেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য নায়েব আলী বলেন, প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। অভিযুক্তদের ডাকা হলে সোহেল রানা উপস্থিত হয়নি। এ সময় তার পরিবারের সদস্যরা খারাপ আচরণ করলে কিছু লোক উত্তেজিত হয়ে সামান্য মারধর করে। আমি তাদের থামানোর চেষ্টা করেছি। পরে শুনেছি, তার মা মারা গেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!