1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চূড়ান্ত বিচ্ছেদের ইঙ্গিত যীশু-নীলাঞ্জনার

প্রতিনিধি

ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি যীশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনার দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন কি তবে বাস্তবে রূপ নিচ্ছে? সম্প্রতি নীলাঞ্জনার একটি রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হয়েছে এমন জোরালো জল্পনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন এক পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনও কখনও কোনো বিষয় শেষ হওয়ার অর্থ এই নয় যে তার গুরুত্ব ফুরিয়ে গেছে। বরং এর অর্থ হলো, সেখান থেকে নতুন করে পাওয়ার আর কিছু নেই।

এই জীবনের এই অধ্যায় শেষ হওয়ায় তিনি কৃতজ্ঞ। আত্মসম্মান ও নিজের সত্তা খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে তিনি লেখেন, আমি এমন এক স্বচ্ছতা ও সাহস পেয়েছি যা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই শেষকে আমি সম্মানের সাথে গ্রহণ করছি।

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে দুই মেয়েকে নীলাঞ্জনার পরামর্শ
স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙলো, কার সঙ্গে থাকছেন যীশু?
গত বছর থেকেই টালিউডে যীশু ও নীলাঞ্জনার আলাদা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, যীশুর ব্যক্তিগত সহকারীর সাথে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করেই তাদের দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে ফাটল ধরেছে।

বর্তমানে যীশু ও নীলাঞ্জনা আলাদা থাকছেন এবং তাদের দুই মেয়েও মায়ের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তবে বিচ্ছেদ বা আইনি বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত যীশু বা নীলাঞ্জনা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!