1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চলন বিলে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে : পানিসম্পদ উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

চলন বিলে জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে : পানিসম্পদ উপদেষ্টা

প্রতিনিধি

পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলন বিলের সঙ্গে কৃষি কাজ এবং মানুষের জীবন-জীবিকা জড়িত। চলন বিলের জন্য একটি কার্যকর পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহিষ্ণু এবং জীববৈচিত্র্য রক্ষার উদ্যোগ নিতে হবে। যাতে চলন বিলে খাল খনন, রেগুলেটর পরিচালনা ও জীবিকা উন্নয়নে পরস্পরকে সহায়তা করে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর পানি ভবনে চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চলন বিল পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে দেওয়া বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, চলন বিলের সঙ্গে আমাদের অস্তিত্ব এবং আবেগ জড়িত। চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। ক্ষতিকর স্থাপনা চিহ্নিত এবং কীটনাশকের ব্যবহার কমাতে হবে। স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হলে চলন বিলের হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন। আরো বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সিইজিআইএস-এর গবেষক তানভীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!