1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫

চট্টগ্রামে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, গর্তে নেমে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে দু’জনের। একই ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপন দুুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী গুন্নু মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। দুই ভাই হলেন- শফি সওদাগর ও শহিদুল ইসলাম।

পাইন্দং এলাকার ব্যবসায়ী মো. হামিদ উল্লাহ বলেন, ‘শফি সওদাগর সুপারির ব্যবসা করতেন। আর তার ভাই শহিদুল আরব আমিরাত প্রবাসী। আগামী সপ্তাহে প্রবাসে চলে যাওয়ার কথা ছিল তার। আজ সুপারি তুলতে গর্তে নেমে তাদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, ‘খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও পাঁচজন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করেছে। একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!