1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর র‍্যাবের উপর হামলা/হত্যা মামলার আরেক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর র‍্যাবের উপর হামলা/হত্যা মামলার আরেক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

মো. তৌহিদ, নিজস্ব প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র‍্যাব সদস্যের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার এজাহার নামীয় পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র‍্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র‍্যাবের চার সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র‍্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হলে। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর তিন র‍্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।

উক্ত ঘটনায় র‍্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ইং; ধারা-৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/ ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৭ চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে।

নজরদারির এক পর্যায় গোপন সংবাদের ভিত্তিতে (২৪ জানুয়ারি) শনিবার রাত দুইটার সময় কক্সবাজার থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এ অভিযান পরিচালনা করে সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ’সময় অভিযানে সহযোগীতায় অংশগ্রহণ করেন র‍্যাব-১৫ এর একটি চৌকস টীম।

গ্রেপ্তারকৃত আসামী মো. আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার মৃত রহমত আলীর পুত্র।গ্রেপ্তারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!