চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র্যাব সদস্যের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার এজাহার নামীয় পলাতক আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত ১৯ জানুয়ারি ২০২৬ইং তারিখে আনুমানিক বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র্যাবের চার সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হলে। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন এবং অপর তিন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
উক্ত ঘটনায় র্যাব-৭ চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তারিখ-২২ জানুয়ারি ২০২৬ইং; ধারা-৩৫৩/৩৩২/২২৪/২২৫/৩৩৩/৩০৭/৩৮৬/৩৬৪/৩৪২/৪২৭/ ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে।
নজরদারির এক পর্যায় গোপন সংবাদের ভিত্তিতে (২৪ জানুয়ারি) শনিবার রাত দুইটার সময় কক্সবাজার থানাধীন সুগন্ধা বীচ পয়েন্ট এ অভিযান পরিচালনা করে সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামি আলীরাজ হাসান প্রকাশ সাগর নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ’সময় অভিযানে সহযোগীতায় অংশগ্রহণ করেন র্যাব-১৫ এর একটি চৌকস টীম।
গ্রেপ্তারকৃত আসামী মো. আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার মৃত রহমত আলীর পুত্র।গ্রেপ্তারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।