1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গ্রিসে তীব্র খরায় জেগে উঠল ডুবন্ত গ্রাম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

গ্রিসে তীব্র খরায় জেগে উঠল ডুবন্ত গ্রাম

প্রতিনিধি

রেকর্ড ভাঙা তাপমাত্রা এবং খরার পর গ্রিসের এথেন্সে একটি ডুবন্ত গ্রাম জেগে উঠেছে। ১৯৭০ সালে মর্নোর বাঁধ তৈরির পর কালিও নামের গ্রামটি পানির নিচে চলে যায়। বাঁধের মাধ্যমে সেখানে তৈরি করা হয় কৃত্রিম খাল। এই খালের পানির নিচেই রয়েছে কালিও গ্রামটি।

সাম্প্রতিক খরার কারণে খালটির পানি ৩০ শতাংশ কমে গেছে। এরপরই ওই গ্রামটির একটি স্কুল এবং কয়েকটি বাড়ি ভেসে উঠে।

ইয়োরগোস লোসিফিডিস নামের ৬০ বছর বয়সী একটি ব্যক্তি বলেছেন, “খালের পানি ১৩১ ফুট কমে গেছে।” ইয়োরগোস যখন যুবক ছিলেন তখন তাকে এই গ্রামটি ছেড়ে চলে যেতে হয়েছিল। নিজ বাড়ি ছেড়ে তারা একটি উঁচু এলাকায় চলে গিয়েছিলেন।

ইয়োরগোস বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “আমার শশুরের দোতলা বাড়ির প্রথম ফ্লোরটি দেখা যাচ্ছে। এর পাশে দেখা যাচ্ছে আমার চাচাত ভাইয়ের বাড়ি।”

কালিও গ্রামের চেয়ারম্যান অ্যাপোসতোলিস গেরোদিমোস বার্তাসংস্থা এএনএকে বলেছেন, অ্যাথেন্সে পানি সরবরাহের জন্য চার্চ-স্কুলসহ ৮০টি বাড়িকে ‘বলিদান’ দিতে হয়েছিল।

এর আগে ১৯৯০ সালের খরার পরও কালিও গ্রামের কিছু অংশ জেগে উঠেছিল। এ বছরের খরার পর আবারও সেই এখই ঘটনা ঘটল।

স্থানীয়রা জানিয়েছেন, যদি বৃষ্টি না হয় তাহলে পানির স্তর আরও নামতে থাকবে এবং পরিস্থিতি আরও খারাপ হবে। খরার কারণে এখন সবাইকে সতর্কতা নিয়ে পানি ব্যবহারের কথা বলা হয়েছে।

এদিকে ভূমধ্যসাগরের পাশে অবস্থিত দেশগুলোতে দেখা দিয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরা। গত জুলাই মাসে গ্রিসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে জুনেও দেশটিতে ভয়াবহ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছিল।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!