1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস কে-পপ ব্যান্ডের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গানের কথাই হলো সত্যি, গ্র্যামিতে ইতিহাস কে-পপ ব্যান্ডের

প্রতিনিধি

“We’re goin’ up, up, up, it’s our moment,” —ভার্চুয়াল গার্ল ব্যান্ড ‘হান্টার এক্স’-এর ‘গোল্ডেন’ গানের এই কথাগুলো যেন আজ সত্যি হয়ে ধরা দিল। গত বছর থেকেই বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে উন্মাদনা জাগানো এই গানটি রোববার রাতে গ্র্যামির মঞ্চে এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে। প্রথম কোনো কে-পপ গান হিসেবে নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’।

পশ্চিমা পপ দুনিয়ায় কে-পপের প্রভাব দীর্ঘদিনের হলেও গ্র্যামির সোনালী এই ট্রফিটি বরাবরই ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে সেই খরা কাটাল ‘গোল্ডেন’। ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে পুরস্কারটি জিতে কে-পপ ইন্ডাস্ট্রির জন্য এক নতুন যুগের সূচনা করল এই গান।

পর্দায় আমরা ভার্চুয়াল ব্যান্ড ‘হান্টার এক্স’-কে দেখলেও, এই সাফল্যের আসল কারিগর নেপথ্যের তিন শিল্পী— ইজে, অড্রে নুনা এবং রেই আমি। তাদের কণ্ঠের জাদুই গানটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

এই জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অড্রে নুনা মার্কিন গণমাধ্যমে সিএনএন কে বলেছেন, সবকিছু যেন একদিকে অলৌকিক, আবার অন্যদিকে নিয়তির কথা মনে হচ্ছে। আমরা এখনও পুরো বিষয়টির গভীরতা অনুধাবন করতে পারছি না, চেষ্টা করছি; এটা অসাধারণ অনুভূতি।

এই পুরস্কার শুধু ব্যান্ডের নয়, বরং কোরিয়ান গীতিকার ও প্রযোজকদের জন্যও এক বিশাল প্রাপ্তি। গানের নেপথ্যে থাকা ইজে, পার্ক হং জুন (টেডি পার্ক), জুং গিউ কোয়াকসহ পুরো দলটির হাত ধরেই প্রথম কোনো কোরিয়ান প্রযোজক হিসেবে গ্র্যামি জয়ের স্বাদ পেলেন তারা।

উল্লেখ্য, নেটফ্লিক্সে ‘কে-পপ ডেমন হান্টার্স’ মুক্তির পর থেকেই গানটি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে রাজত্ব করছিল। এবার গ্র্যামি জয়ের মাধ্যমে সেই রাজত্ব পূর্ণতা পেল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!