1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

গাজার জলসীমায় ঢুকে পড়েছে একটি নৌকা, পেছনে আরও ২৩টি

প্রতিনিধি

গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে। তবে সেটি আটক হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পেছনে আরও অন্তত দুই ডজন নৌকা গাজার উপকূলের পথে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার উপকূলের দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত একটি নৌকা গাজার জলসীমায় প্রবেশ করেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে। তবে সেটি ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এরই মধ্যে ইসরায়েলি কমান্ডো বেশ কয়েকটি নৌকা আটক করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ২৪টি নৌযান। তাদের মধ্যে কয়েকটি গাজার জলসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

এর আগের প্রতিবেদনে বলা হয়েছিল, অন্তত ২৬টি নৌযান এখনো গাজার উদ্দেশ্যে যাত্রা জারি রেখেছে। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার জানাচ্ছে, এসব নৌকার মধ্যে কয়েকটি গাজার উপকূল থেকে প্রায় ৫০–৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!