1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

গাজায় ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করল হামাস

প্রতিনিধি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে তিন ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা “পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে” তিন সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছে।

বিবৃতি অনুসারে, ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।

গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলেছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে, সেসময় ওই ভবনের ভেতরে ১১ জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছে বলেও জানিয়েছে হামাস।

তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!