1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ

প্রতিনিধি

গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নামে ৬ কোটি ১০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি দশম ও দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য হিসাবে পাবলিক সার্ভেন্ট থাকা অবস্থায় অবৈধভাবে ও জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ১০ লাখ ৫ হাজার ৬৬৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৭টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ২০ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮২ টাকা জমা ও ২০ কোটি ৩৬ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা উত্তোলনসহ প্রায় ৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। ওই টাকা তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জন করেছেন।

তিনি দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এজাহারে আরও বলা হয়, আবুল কালাম আজাদের স্ত্রী মোছা. রুহুল আরা রহিমের নামে উৎস তথ্য বিহীন ৫০ লাখ ৯৯ হাজার ৫৭৪ টাকার সম্পদ পাওয়া যায়। যার বৈধ ও গ্রহণযোগ্য কোনো উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!