1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি করা নিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য যা দরকার, তা নিয়ে তারা সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছে। এই নিয়ে বিএনপির ভবিষ্যৎ চিন্তা-ভাবনা কি তা জানতে চেয়েছে। বাংলাদেশের রাজনৈতিক, অর্থনীতিসহ রাষ্ট্রীয় কাঠামোগুলো ভেঙে গেছে, তা থেকে বের হওয়ার কী পথ, তা নিয়ে বিএনপি কী করতে পারে এবং তারা কীভাবে সাহায্য করতে পারে এটাই ছিল মূলত বৈঠকের উদ্দেশ্য।

আমির খসরু বলেন, যেসব রাষ্ট্রীয় কাঠামো ভেঙে গেছে, সেগুলো কীভাবে আমরা সংস্কার করতে পারি, নির্বাচনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো কীভাবে সংস্কার করা যায় তা নিয়ে আলোচনা করেছি। কীভাবে এগুলো দক্ষতা বৃদ্ধি করা যায়।

বাংলাদেশ থেকে ১০০ বিলিয়ন ডলারের বেশি পাচার হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, এখন দেশের রির্জাভ কোথায় গেছে, তা সবাই জানে। একটা কঠিন সময় পার করছি। তারা এতো টাকা পাচার করেছে যে, দেশের রির্জাভ ও অর্থনীতি তলানিতে চলে গেছে। সেই ক্ষেত্রে যে টাকা প্রচার হয়েছে, সেগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!