1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে প্রত্যাহারের সিদ্ধান্ত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে প্রত্যাহারের সিদ্ধান্ত

প্রতিনিধি

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

একইসঙ্গে আগামী তিন কর্মদিবসের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এক মতবিনিময় সভা করেন। সভাশেষে এক বিজ্ঞপ্তিতে এসব এ সিদ্ধান্তের বিষয় জানানো হয়।

আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!