1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুশিতে মিষ্টি বানিয়ে খাওয়ালেন পরীমণি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

খুশিতে মিষ্টি বানিয়ে খাওয়ালেন পরীমণি

প্রতিনিধি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি একজন মিষ্টি প্রেমী। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার ফ্রিজ ভর্তি মিষ্টি পাওয়ার খবর খানিকটা বিস্মিত করে দেয় তার ভক্ত-অনুরাগীদের। কারণ, অভিনয়শিল্পীরা বরাবরের মতই তাদের ফিটনেস নিয়ে সতর্ক থাকেন। সেক্ষেত্রে তেমন কিছুর বাছ-বিচার করে না এই অভিনেত্রী। নিয়মিত মিষ্টি খান এমনকি অন্যদেরকেও বানিয়ে খাওয়ান।

এর আগে পরীমণি সামাজিক মাধ্যমে ফ্রিজভর্তি মিষ্টির ভিডিও যখন শেয়ার করেছিলেন, তখন তা দেখে রীতিমতো চমকে ওঠেন ভক্তরা। কারণ, পুরো ফ্রিজভর্তি ছিল বাহারি রকমের যত মিষ্টি। তখন ভক্ত অনুরাগীদের অনেকেই সেই মিষ্টি খাওয়ার আবদার জানিয়েছিলেন।

এবার শনিবার এক ফেসবুক পোস্টে রসগোল্লার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। জানান, এই রসগোল্লা তার নিজের হাতে বানানো। তবে কি ভক্তদের সে আবদার মেটানোর জন্য মিষ্টি বানিয়েছেন পরীমণি?

ভক্তদের জন্য না, তার প্রাণপ্রিয় স্টাফ অর্থাৎ গৃহকর্মীদের জন্য রসগোল্লা বানিয়েছেন তিনি। কারণ, পরীর বাসার প্রায় সকল গৃহকর্মীরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। এদিকে ছেলে-মেয়েকে সামলাতে একা হিমসিম খাচ্ছিলেন নায়িকা। মেয়ের দুধের বোতল পরিষ্কার করতে করতে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে লেখেন, ‘এখন আমি সবার ছুটির ঘণ্টা বাজিয়ে একপ্রকার একা একাই দুই বাচ্চা সামলাচ্ছি !’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!