1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই

প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল-হামাদ আল-মুবারক আল-সাবাহ মারা গেছেন। ৮২ বছর বয়সে শনিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেখ জাবের মুবারক আল হামাদ আল মুবারক আল সাবাহ ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। কর্মজীবনের শুরুতে তিনি কুয়েতের প্রশাসনিক ও আর্থিক বিভাগের নিয়ন্ত্রক হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে বিভিন্ন সময়ে দেশটির সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

উপসাগরীয় অঞ্চলের এই দেশটির প্রশাসনিক ও আর্থিক বিভাগের পরিচালক ও সহকারী আন্ডার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন শেখ জাবের। এছাড়াও দেশটির হাওয়ালি ও আহমাদি অঞ্চলের গভর্নরের দায়িত্বেও ছিলেন তিনি।

বিস্তৃত কর্মজীবনে তিনি কুয়েতের সামাজিক কল্যাণ ও শ্রমমন্ত্রী এবং তথ্যমন্ত্রী-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। পরবর্তীতে কুয়েতের আমিরের কার্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালে কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন শেখ জাবের। এরপর ২০০৬ সালে কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী-সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। ২০১১ সালে দেশটিতে নতুন সরকার গঠনের আগে পর্যন্ত এসব মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন শেখ জাবের।

শেখ জাবের ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন দেশটির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!