1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগ থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!