1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কিছু মহলের উসকানিমূলক বক্তব্য জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

কিছু মহলের উসকানিমূলক বক্তব্য জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে

প্রতিনিধি

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, দেশের কিছু মহলের উসকানিমূলক বক্তব্য, বিবৃতি অভ্যুত্থানকারী জনগণকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে এবং জনমনে আশঙ্কা দেখা দিচ্ছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাসদের (মার্ক্সবাদী) কার্যালয়ে আয়োজিত সভায় জোটের নেতারা এসব কথা বলেন।

নেতারা আরও বলেন,  অন্তর্বর্তী সরকার পাঁচ মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। দ্রব্যমূল্য কমাতে পারেনি। এমনকি সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি।

এমন পরিস্থিতিতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বাম জোটের সমন্বয়ক ও বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

সভায় রংপুরের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার বাড়িতে হামলা চেষ্টার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!