1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

প্রতিনিধি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়ের সম্প্রতি হরিয়ানার কর্নলে স্টেজ শো করতে গিয়ে প্রকাশ্যেই শারীরিক হেনস্তারর শিকার হয়েছেন। আর এই ঘটনার প্রতিবাদে এবার সোচ্চার হয়েছেন টলিউড সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কর্নলে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মৌনী। সেখানে মঞ্চে ওঠার সময় একদল ব্যক্তি ছবি তোলার কথা বলে তাকে ঘিরে ধরেন। মৌনীর অভিযোগ, ভিড়ের মধ্যে দাদুর বয়সী দুই ব্যক্তি ও তাদের পরিবারের পুরুষ সদস্যরা অভিনেত্রীর কোমরে হাত দেন এবং অশালীনভাবে স্পর্শ করেন।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মৌনী। তিনি লিখেছিলেন, ‘আমি অত্যন্ত হতাশ। মঞ্চের দিকে যাওয়ার সময় কয়েকজন কাকু এবং তাদের পরিবারের পুরুষরা আমার কোমরে হাত রেখে ছবি তুলছিলেন। বাধ্য হয়ে তাদের হাত সরাতে বললে তারা বিষয়টি সহজভাবে নেননি।’

মৌনীর এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে এগিয়ে এসেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সামাজিক মাধ্যমে শুভশ্রী লেখেন, ‘কিছুদিন আগেই আমরা নতুন বছরের উদযাপন করেছি। ২০২৬ সালে বসবাস করছি। তবে কিছুই পাল্টায়নি। এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে।

‘তাদের ভোগপণ্য হিসাবে দেখা হয়। মৌনীকে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেটা একেবারেই কাম্য নয়। মৌনী, তুমি অত্য়ন্ত শক্তিশালী। তুমি সকল মহিলার প্রতিনিধি হয়ে তোমার সঙ্গে ঘটা এই অন্যায়ের প্রতিবাদ করেছো। তোমাকে অনেক ধন্যবাদ, ভালোবাসা।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!