1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত অন্তত ৩ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত অন্তত ৩

প্রতিনিধি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ভারতের সামরিক বাহিনীর বিশেষ শাখা ও জম্মু-কাশ্মির পুলিশের যৌথ অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশের কর্মকর্তারা বলেছেন, কাঠুয়া জেলায় আইনশৃঙ্খলাবাহিনীর বিশেষ অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। দুপুরের দিকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। ঘটনাস্থলে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

কাশ্মিরের পুলিশের কর্মকর্তারা কাঠুয়া জেলার খান্দারা টপ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তারা বলেছেন, গোপন আস্তানায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলিবর্ষণ করায় সেখানে পাল্টা গুলির ঘটনা ঘটেছে

স্থানীয় একটি সূত্র বলেছে, বন্দুকযুদ্ধের স্থানে ড্রোন উড়িয়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মিরে তিন দফার ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার সকালের দিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান আহত হয়েছেন। জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরের কাছে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হন তিনি।

বিএসএফ বলেছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত এলাকায় জওয়ানরা উচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। ব্যাপক বৈরী এই দুই প্রতিবেশি দেশের মাঝে প্রায় ৩ হাজার ৩২৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। আন্তর্জাতিক এই সীমান্তে প্রায়ই উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!