1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

কাতার থেকে সরতে পারে ফিনালিসিমা– ইঙ্গিত স্পেন ফুটবল প্রধানের

প্রতিনিধি

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ ঘিরে চলছে তুমুল উত্তেজনা। কারণ দুই প্রজন্মের সেরা তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল মুখোমুখি হবেন। এনিয়ে কাতারবাসীর মনে এক ধরনের চাপা রোমাঞ্চ কাজ করছিল। কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের কারণে দোহায় পূর্বনির্ধারিত ম্যাচটি হওয়ার আশা বলতে গেলে একদম নেই।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট রাফায়েল লুজানের বিশ্বাস, আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কাতারে হবে কি না, সেই সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে নেওয়া হবে। আগামী ২৭ মার্চ দোহার লুসাইস স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর অনির্দিষ্টকালের জন্য সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। তাতে ফিনালিসিমাও অনিশ্চিত হয়ে পড়েছে।

লুজান কাদেনা সার-এর এল লারগুয়েরোকে বলেন, ‘এটা হতে যাচ্ছে খুব কঠিন (দোহায় ম্যাচ)। এই চারদিন আগেও আমরা দুটি চার্টার ফ্লাইট বাতিল করেছি, যেটা এই ইভেন্টের জন্য বুকড করা হয়েছিল। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা একটি সিদ্ধান্ত জানতে পারব আশা করি। এটা সম্ভবত ইউরোপে সরে যাবে, কারণ অধিকাংশ খেলোয়াড় (স্পেন ও আর্জেন্টিনার) এখানে অবস্থান করছে। এটাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কনমেবল, উয়েফা ও স্থানীয় আয়োজক কমিটি। লুজান বললেন, দোহা থেকে ফিনালিসিমা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি হালকাভাবে নেওয়া যাবে না। তার কথা, ‘এখানে অনেক কিছু জড়িত। উয়েফা ও কনমেবলের ফিনালিসিমা চুক্তি হয়েছে একটি কোম্পানির মাধ্যমে, তাদের ছয়টি খেলার চুক্তি হয়েছে যার সবগুলো দোহাতে, এর মধ্যে স্পেন বনাম আর্জেন্টিনা (২৭ মার্চ), মিশর বনাম স্পেন (৩০ মার্চ), সৌদি আরব বনাম সার্বিয়া (৩০ মার্চ) ও আর্জেন্টিনা বনাম কাতার (৩১ মার্চ)। এটা একটি পুরো প্যাকেজের অংশ। কাতার ও সৌদি আরবের মতো দেশগুলো প্রতি আমরা সমবেদনা জানাই। আমাদের একটি সমস্যা আছে, কিন্তু তাদেরও।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!