1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ নিজে প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তবে তিনি নির্বাচনী মাঠ থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না; বরং ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের পক্ষে থেকে সমঝোতার প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্ট্যাটাসে রাশেদ প্রধান বলেন, ব্যক্তি হিসেবে তার প্রার্থিতার চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না।

তিনি জানান, নিজে প্রার্থী না হলেও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যবদ্ধ জোটের সমর্থিত প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে থাকবেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক শরিক দলগুলোর নেতা-কর্মীদের সংযম ও সৌহার্দ বজায় রাখার আহ্বান জানান।

রাশেদ প্রধান বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতা-কর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, আসন সমঝোতা ও ঐক্যসংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বৃহস্পতিবার রাত ৮টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করে রাশেদ প্রধান বলেন, ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক ঐক্য ও সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ সিদ্ধান্তে কেউ যেন মনঃক্ষুণ্ন না হন—সে অনুরোধও জানান তিনি। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, তারা চাইলে তাদের ‘চিরাচরিত ভাষায়’ সমালোচনা চালিয়ে যেতে পারেন।

এই ঘোষণাকে চলমান রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!