1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঐক্যের ইঙ্গিত, চরমোনাই পীর জামায়াত আমিরের সাক্ষাৎ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ

ঐক্যের ইঙ্গিত, চরমোনাই পীর জামায়াত আমিরের সাক্ষাৎ

প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে চরমোনাই দরবার শরিফে তাদের দুজনের সাক্ষাৎ হয়। এ সময়ে তারা পরস্পরে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে তারা এক বৈঠকে মিলিত হন।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দুজনেই। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে আমরা কয়েকটি রাজনৈতিক দল দ্বারা ব্যবহৃত হয়েছি। এভাবে আর আমরা ব্যবহার হতে চাই না। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা এক হয়ে চলবো। আগামী নির্বাচন নিয়ে ঐক্যের প্রত্যাশাও করেন তারা।

মূলত বরিশালে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি জামায়াতের নারী প্রতিনিধিদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এরপরে বিকেল ৩টায় যোগ দেন হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কর্মী সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!