ইপেপার / প্রিন্ট
লক্ষ্মীপুর২৯ মে ২০২৫, ১০:৪১একাত্তর মীমাংসিত বিষয়, চব্বিশও মীমাংসিত করতে হবেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেছেন, একাত্তর মীমাংসিত বিষয়। একইভাবে চব্বিশও মীমাংসিত করতে হবে।
অপরাধীদের বিচার হতে হবে। চব্বিশের অপরাধীদের বিচার ব্যতীত নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। এজন্য বিচার, নির্বাচন ব্যবস্থা ও সংবিধানসহ সকল ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।বিজ্ঞাপনগতকাল এনসিপি লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত দলীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব আলম আরও বলেন, আমরা ঐক্য করবো। তবে নিঃশর্ত ঐক্য নয়। নিঃশর্ত ঐক্য ফ্যাসিবাদী প্রকল্প। এনসিপি কারও সঙ্গে এরকম ঐক্য গঠন করবে না, প্রচলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নয়। আমরা ব্যতিক্রম ও বাংলাদেশ পন্থা রাজনীতি করবো। তবে সুষ্ঠু ও সুন্দর রাজনীতি বিনির্মাণে যারা কাজ করবে।
তাদের সঙ্গে ঐক্য হতে পারে এনসিপির।বিজ্ঞাপনতিনি আরও বলেন, ইদানিং কিছু কিছু রাজনৈতিক দল সংস্কার ও বিচারের কথা বলছে। কিন্তু তারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে. যা জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারী।
এ ধরনের কর্মকাণ্ড থেকে যদি তারা বিরত না হয় তবে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের মতো তাদেরও প্রতিহত করা হবে।আরও পড়ুনচৌদ্দগ্রামে মধ্যরাতে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাটকপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিতঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫০ হাজার টাকা জরিমানাবিজ্ঞাপনএই সভায় উপস্থিত ছিলেন— এনসিপির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মুনতাসিব মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক হামজা মাহবুব, রাকিব হোছাইন, আরমান হোসেন, কাউসার হাবীব, লক্ষ্মীপুরের সংগঠক জাহাঙ্গীর আলম, আবদুল হামিদ খান ও আলমগীর হোসেন প্রমুখ