1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ মে - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত

উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ মে

অনলাইন ডেস্ক :

স্থানীয় সরকারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ৪ মে। এরপর ১১, ১৮ ও ২৫ মে নিয়ে মোট চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা (দেশে মোট ৪৯৫টি উপজেলা) পরিষদের ভোটগ্রহণ করবে ইসি। অবশিষ্টগুলোতে পরে ভোটগ্রহণ করা হবে। চার ধাপের এই নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে কাজী হাবিবুল আউয়ার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম নির্দেশনাটি এরইমধ্যে সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ ২০২৩ সালের জুন ৮ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অত্যাসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। ‘ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।

এক্ষেত্রে আগামী ২৫ মার্চের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে ২৭ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে বিশেষ দূত মারফত পাঠাতে হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে হবে ১৮ মার্চ, দাবি-আপত্তি গ্রহণের শেষ সময় ২১ মার্চ, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ মার্চ।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহারপূর্বক ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

জেলা নির্বাচন কর্মকর্তা ভোটকেন্দ্র প্রেরণের সময় অবশ্যই ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্রের প্রস্তাব করা হয়েছে কিনা তা যাচাই করে প্রত্যয়ন প্রদান করবেন এবং ভোটকেন্দ্র পরিবর্তন, নতুন ভোটকেন্দ্র স্থাপন ও অস্থায়ী ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাখ্যা দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!