1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে দুবাই - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করছে দুবাই

প্রতিনিধি

বিশ্বের প্রথম শহর হিসেবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাইয়ে। সব ঠিক থাকলে আগামী ২০২৬ সালের শুরু থেকেই চালু হবে এই পরিষেবা।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) দপ্তরের শীর্ষ নির্বাহী আহমেদ হাশিম বাহরোজিয়ান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে জানিয়েছেন এ তথ্য।

গালফ নিউজকে বাহরোজিয়ান বলেন, “আমাদের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে। আশা করছি ২০২৬ সালের জানুয়ারিতে দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে পারব। বিশ্বের প্রথম শহর হিসেবে এই পরিষেবা চালু হবে দুবাইয়ে।”

তিনি জানান, নাগরিক যানবাহনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব সৃষ্টিকারী উড়ন্ত ট্যাক্সির প্রকৃত নাম ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং এয়ারক্রাফট (ইভিটিওএল); তবে সাধারণভাবে এটি এয়ার বা উড়ন্ত ট্যাক্সি নামেই পরিচিতি পেয়েছে।

“যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান পরিষেবা সংস্থা জোবি এভিয়েশনের সঙ্গে ২০২৪ সালে আমাদের একটি চুক্তি হয়েছিল। সেখানে আমরা উড়ন্ত ট্যাক্সি তৈরি করে দেওয়ার জন্য জোবি এভিয়েশনকে ২০৩০ সাল পর্যন্ত সময় দিয়েছিলাম। এই সময়সীমার অনেক আগেই জোবি এভিয়েশন এই ট্যাক্সি তৈরি করে ফেলেছে”, বলেন বাহরোজিয়ান।

জোবি এভিয়েশনের তৈরি এসব উড়ন্ত ট্যাক্সি তৈরি করেছে, সেগুলো পুরোপুরি বৈদ্যুতিক। একবারের চার্জে ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে ২০০ কিলোমিটারের বেশি দূরের গন্তব্যে পাড়ি দিতে পারে। প্রতিটি ট্যাক্সি সর্বোচ্চ চার জন যাত্রী, একজন পাইলট এবং একটি লাগেজ নিয়ে ওড়ার সক্ষমতা রাখে।

এই ট্যাক্সিতে মোট ৬টি প্রপেলার থাকে এবং হেলিকপ্টারের আদলে উড্ডয়ন-অবতরণ করলেও হেলিকপ্টারের চেয়ে ১০০ গুণ কম শব্দ উৎপাদন করে বলে জানিয়েছেন বাহরোজিয়ান।

সূত্র : গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!