1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের দর বেড়েছে ৫৬০ শতাংশ - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের দর বেড়েছে ৫৬০ শতাংশ

প্রতিনিধি

লেনদেন শুরুর প্রথম কার্যদিবসে সর্বোচ্চ ৫৬০ শতাংশ দর বেড়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের। যদিও দিনশেষে উত্থানের গতি ধরে রাখতে পারেনি কোম্পানিটি।

দিনশেষে কোম্পানিটির শেয়ার দর ৩৩৩ শতাংশ বেড়ে ৪৩.৬০ টাকায় স্থিতি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার লেনদেন শুরুর সময় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ওপেনিং প্রাইজ ছিল ৬০.৯০ টাকা। কিন্তু লেনদেন শেষে কোম্পানিটির সমাপনী দর ছিল ৪৩.৬০ টাকা।

এদিন কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৬৬ টাকা এবং সর্বনিম্ন দর ছিল ৪৩ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির ওপেনিং প্রাইজ ছিল ৫০ টাকা আর সমাপনী বাজার দর ছিল ৪২.৬০ টাকা। এসময় কোম্পানিটির সর্বোচ্চ বাজার দর হয়েছে ৫০ টাকা এবং সর্বনিম্ন ৪১.৮০ টাকা।

দিনশেষে ডিএসইতে কোম্পানিটির ৯৬ লাখ ৬০ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির ৩১ লাখ ৬ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আজ ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এর আগে গত ১৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কোম্পানিটির লটারি ড্র অনুষ্ঠিত হয়। পরে ১০ মে লটারি বিজয়ীদের বিও অ্যাকাউন্টে শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়।
আইপিও প্রক্রিয়ার সমস্ত কার্যক্রম সম্পন্ন হওয়ায় কোম্পানিটিকে ১৭ মে লেনদেন শুরুর অনুমোদন দেয় স্টক এক্সচেঞ্জ।

এদিকে, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভা করে কোম্পানিটিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করেছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে এ অর্থ উত্তোলন করে।
উত্তোলিত টাকায় এলপিজি বোতলজাতকরণ ও ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট স্থাপন এবং আইপিও সংক্রান্ত খাতে ব্যয় করবে কোম্পানিটি।

বিগত ৫ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর ২০১৭ সালের ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৮৭ টাকা।

উল্লেখ্য, কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল ও এশিয়ান টাইগার ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট লিমিটেড।

অনলাইন ডেস্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!