1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আর্জেন্টিনা-ইকুয়েডরের পরিসংখ্যানে মেসিদের দাপট, দেখুন একনজরে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

আর্জেন্টিনা-ইকুয়েডরের পরিসংখ্যানে মেসিদের দাপট, দেখুন একনজরে

প্রতিনিধি

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল (শুক্রবার) ইকুয়েডরের মুখোমুখি হবে। যার আগে তিন ম্যাচেই জিতে গ্রুপসেরা হওয়া লিওনেল স্কালোনির দল আছে বেশ খোশ মেজাজে। ফলে স্বভাবতই তাদের বিপক্ষে ইকুয়েডরের পরীক্ষাটা বেশ কঠিনই হতে যাচ্ছে। কারণ গ্রুপপর্বে ৩ ম্যাচে একটি করে জয়, ড্র ও হার দেখেছিল দলটি। পরিসংখ্যানেও চোখ রাঙাচ্ছেন লিওনেল মেসিরা।

টেক্সাসের হিউস্টন এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। নকআউট ম্যাচ হওয়ায় এই লড়াইয়ে জয় ভিন্ন অন্যকিছু ভাবার সুযোগ নেই কারও সামনে। যদিও এর আগে এই মহাদেশীয় প্রতিযোগিতায় কখনোই আর্জেন্টাইনদের হারাতে পারেনি ইকুয়েডর।

তাদের বিপক্ষে স্কালোনির দল সবশেষ সাত ম্যাচেই অপরাজেয় রয়েছে। এর আগে শেষবার ২০১৫ সালের ৮ অক্টোবর আর্জেন্টিনাকে হারিয়েছিল ইকুয়েডর। সেটি ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। এরপর অবশ্য ২০২১ কোপা আমেরিকার প্রথম রাউন্ডেও দু’দল ‍মুখোমুখি হয়েছিল, যেখানে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরেছিল লাতিন দেশটি। ম্যাচটিতে মেসির সফল ফ্রি-কিক ছাড়াও একটি করে গোল করেছিলেন রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজ।

দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার বড় দাপট তো রয়েছেই, সঙ্গে বিশেষ নজর কেড়েছে গোলের ব্যবধান। যেখানে সবমিলিয়ে ইকুডরের জালে ৯৮টি গোল করেছে, বিনিময়ে হজম করেছে ৩৫ গোল। দু’দলের ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয় দেখা গিয়েছিল ১৯৪২ সালের কোপা আমেরিকায়। যেখানে আলবিসেলেস্তেরা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১২-০ ব্যবধানে ইকুয়েডরকে হারিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!