1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আরব বক্স অফিসে ‘আসাদ’ বনাম ‘সেভেন ডগস’: ব্লকবাস্টার লড়াইয়ে আয় নিয়ে শঙ্কা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

আরব বক্স অফিসে ‘আসাদ’ বনাম ‘সেভেন ডগস’: ব্লকবাস্টার লড়াইয়ে আয় নিয়ে শঙ্কা

প্রতিনিধি

আরব চলচ্চিত্র জগতে শুরু হয়েছে দুই বহুল আলোচিত ব্লকবাস্টার সিনেমা ‘আসাদ’ এবং ‘সেভেন ডগস’-এর বক্স অফিস লড়াই। ভিন্নধর্মী গল্প ও বিশাল বাজেটের এই দুটি সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ থাকলেও প্রত্যাশিত আয় না হওয়ায় নির্মাতাদের মধ্যে দেখা দিয়েছে লোকসানের আশঙ্কা।

মার্ভেল সিরিজ Moon Knight–খ্যাত পরিচালক মোহাম্মদ দিয়াব পরিচালিত ‘আসাদ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোহাম্মদ রমজান। ঐতিহাসিক এই চলচ্চিত্রে ঊনবিংশ শতাব্দীর অটোমান শাসিত মিসরে এক কৃষ্ণাঙ্গ যুবকের দাসত্ব থেকে মুক্তি ও প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, সৌদি অর্থায়নে নির্মিত ‘সেভেন ডগস’ পরিচালনা করেছেন Bad Boys–খ্যাত পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন করিম আবদেল আজিজ, আহমেদ ইজ্জ, মনিকা বেলুচি, সালমান খান এবং মার্টিন লরেন্সসহ আন্তর্জাতিক তারকারা।

ব্যবসায়িক দিক থেকে বর্তমানে এগিয়ে রয়েছে ‘সেভেন ডগস’। তবে আন্তর্জাতিক গণমাধ্যম Deadline–এর তথ্য অনুযায়ী, প্রায় ৪ থেকে ৭ কোটি মার্কিন ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম তিন সপ্তাহে আয় করেছে মাত্র ১ কোটি ৫০ লাখ ডলার। দ্বিতীয় সপ্তাহেই এর আয় প্রায় ৭০ শতাংশ কমে যায়।

অন্যদিকে, প্রায় ৮০ লাখ ডলার বাজেটের ‘আসাদ’ মুক্তির এক মাসে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে আয় করেছে মাত্র ২০ লাখ ডলার।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই দুই সিনেমার ব্যবসায়িক ফলাফল মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তাদের মতে, বড় বাজেট, আন্তর্জাতিক তারকা কিংবা জাঁকজমকপূর্ণ প্রচারণা নয়—দর্শকদের দীর্ঘমেয়াদে আকৃষ্ট করতে শক্তিশালী গল্প ও মানসম্মত নির্মাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!