1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমার জীবন, কীভাবে বাঁচব, কী করব তা আমিই ঠিক করব : বাঁধন - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

আমার জীবন, কীভাবে বাঁচব, কী করব তা আমিই ঠিক করব : বাঁধন

বিনোদন ডেস্ক :

আমার জীবন, কীভাবে বাঁচব, কী করব তা আমিই ঠিক করব : বাঁধন
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্ন ইস্যু নিয়ে সরব ভূমিকা দেখা মিলেছে তার।

সমসাময়িক সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে ফেসবুকেও আওয়াজ তোলেন অভিনেত্রী। সম্প্রতি যেমন আত্মনির্ভরশীলতা নিয়ে ফেসবুক এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
যেখানে বাঁধন লিখেছেন, ‘আমি এখানে কারও নিয়ন্ত্রণে থাকার জন্য আসিনি। আমার জীবন, আমার নিয়ম-আমি কী করব, কীভাবে বাঁচব, আর কী হব, তা একমাত্র আমিই ঠিক করি। আমার পথ আমি নিজেই বেছে নিই, আমার সিদ্ধান্ত আমার নিজের।’

তিনি আরও লিখেছেন, ‘কারও অনুমতি, প্রশংসা কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই আমার। আমি শুনি যখন চাই, করি যখন মন চায়, আর যে যা-ই বলুক, নিজের অবস্থানে অটল থাকি। আমাকে নিয়ন্ত্রণ করবে? কখনও না, কোনোদিন না।’

কয়েকদিন আগেও এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার ভুলগুলোকে স্বীকার করি এবং বিকাশকে সম্মান করি। আমার প্রতিটি সফলতা আমি অর্জন করেছি। অন্যদের মতামত আমাকে নাড়াতে পারে না — আমি জানি আমি কে এবং এখানে পৌঁছাতে কী কী করতে হয়েছে।’
সবশেষ এই অভিনেত্রী বলেছেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প, যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’

ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার বাঁধন। একমাত্র সন্তাানকে নিজের কাছেই রেখে বড় করছেন তিনি। জীবনে নানা ঝড়-ঝাপ্টার পড়েও কখনো ভেঙে পড়েননি। বরং প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!