1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি

বিনোদন ডেস্ক :

আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের মুসলিম সম্প্রদায় নতুন করে তোপের মুখে পড়েছে। দেশটির বিজেপি সরকার থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও ইসলামবিদ্বেষী বিভিন্ন বক্তব্য দিচ্ছে।

এমন অবস্থায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের মুসলিম অভিনেতা ইমরান হাশমি জানিয়েছেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। একইসঙ্গে অভিনেতা আরও জানান, ইসলাম কখনো সন্ত্রাসবাদ শেখায় না।
সম্প্রতি ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাও কাশ্মীরকে কেন্দ্র করে। সিনেমার প্রচারেই একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।

যেখানে তিনি বলেন, আশা করি পেহেলগামকাণ্ডে সরকার সঠিক বিচার নিশ্চিত করবে।
কারণ হিসেবে অভিনেতা বলেন, কাশ্মির পর্যটকদের আকর্ষণের জায়গা। তারা খুব পরিকল্পনা করেই হামলা করেছে। কারণ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রই ওদের নিশানায় ছিল। আশপাশে তেমন কোনো রাস্তাও ছিল না।

ইমরান হাশমি বলেন, আমাদের নিরাপত্তা সংস্থাগুলো এ বিষয়ে নিশ্চয়ই ভালো বোঝে। কিন্তু সেখানেও প্রশ্ন উঠছে—পেহেলগাময়ে আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। এ জায়গাটা বিরাট। কত সেনা মোতায়েন করা যায়।

অভিনেতা বলেন, আমি আশা করছি, এই ন্যাক্কারজনক ঘটনায় সরকার যথাযথ জবাব দেবে।
ইমরানের ভাষায়, এসব হামলা কখনোই ধর্মীয় ঘৃণা-বিদ্বেষ ছড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ সন্ত্রাসের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসের আদর্শ আদপেই বিকৃত।

এরপরই ইমরান যোগ করেন, আমাদের ধর্মে তো কখনোই এসব শেখায় না।
সবশেষ জাতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!