1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবহাওয়া বিভাগের ১৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে ভয়াবহ দাঙ্গা, নিহত ২৫ ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১১ তিস্তার ভয়াল ভাঙনে নিঃস্ব দুই গ্রাম, ভিটেমাটি হারানোর শোকে বাবার মৃত্যু টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে জেলা প্রশাসনের মাইকিং বরিশালে ব্যবসায়ী নির্যাতনের অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় রিহ্যাব এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আবহাওয়া বিভাগের ১৫০ বছরপূর্তিতে বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির

প্রতিনিধি

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেশী বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মতবিভেদ দূর করে ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে ঐক্যবদ্ধভাবে উদযাপন করার লক্ষ্যে ভারতের সরকার প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

ওই আয়োজনে অংশ নিতে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকেও আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির ওই আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশ এখনও বৈঠকে অংশগ্রহণের বিষয়ে কিছু জানায়নি।

ভারতের আবহাওয়া বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, আয়োজনে অংশগ্রহণ নিশ্চিত করা উচিত ঢাকার। এটি এক ঐতিহাসিক মুহূর্ত হবে। আমরা চেয়েছিলাম, ভারতের আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় যেসব দেশ অবিভক্ত ভারতের অংশ ছিল, সেসব দেশের কর্মকর্তারা যেন উদযাপনে অংশ নেন।

১৮৬৪ সালের ব্যাপক বিধ্বংসী এক ঘূর্ণিঝড় কলকাতাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এরপর ১৮৬৬ এবং ১৮৭১ সালে ভয়াবহ দু’টি বন্যার আগাম পূর্বাভাষ জানাতে কর্তৃপক্ষ ব্যর্থ হওয়ায় সারা বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়।

পরে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৮৭৫ সালে ভারতের আবহাওয়া বিভাগের পথচলা শুরু হয়। আগামী ১৫ জানুয়ারি ভারতের সরকারি এই আবহাওয়া সংস্থার দেড়শ বছর পূর্ণ হতে যাচ্ছে।

১৮৭৫ সালে প্রতিষ্ঠার পর থেকে, আইএমডির সদরদপ্তর ছিল কলকাতায়। পরে ১৯০৫ সালে সংস্থাটির সদরদপ্তর শিমলায়, তারপর ১৯২৮ সালে পুনে এবং শেষ পর্যন্ত ১৯৪৪ সালে নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। তখন থেকে সংস্থাটির সদরদপ্তর দিল্লিতেই রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!