1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘আপনাদের মন বলতে কিছু নেই’ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

‘আপনাদের মন বলতে কিছু নেই’

প্রতিনিধি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার পর পতৌদির বান্দ্রার বাংলো সৎগুরু শরণের উপর পাপারাজ্জিদের নজরদারি আরও বেড়েছে। এদিকে শুধু সাইফ-কারিনা নন, তাদের দুই সন্তান জেহ, তৈমুরারও বরাবরই ফটোশিকারিদের প্রিয়। সাইফের হামলার পর তা আরও বেড়েছে।

সাইফ যখন হাসপাতালে, দুই সন্তানকে আগলে ও শান্ত রাখার জন্য কারিনা খেলনা অর্ডার করেছিলেন। আর যখন খেলনা ডেলিভারি বয়ের থেকে নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। যা দেখে মেজাজ হারান কারিনা।

কারিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর  স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এখন এসব বন্ধ করুন। আপনাদের মন বলতে কি কিছুই নেই? দয়া করে আমাদের একা থাকতে দিন একটু।’

নিজের বাড়িতে সাইফের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। জানা গেছে, ওই হামলাকারী জেহ, তৈমুরের ঘরে লুকিয়েছিলেন। দুই সন্তানকে বাঁচাতে গিয়েই দুষ্কৃতির ছুরিকাঘাতে জখম হন সাইফ।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকরা তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি আইসিইউ থেকে  তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!