1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড

প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড-নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল। তারা বলছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে অসংখ্য মানুষকে খুন, গুম এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা মানবাধিকার লঙ্ঘনের মাস্টারমাইন্ড।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে তারা এসব কথা বলেন।

নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সে সময় আমাদের মানবাধিকার বলতে কোনো কিছু ছিল না। নির্বিচারে গণগ্রেপ্তার করা হয়েছে। তাই এখন সময় এসেছে এসব ফ্যাসিবাদী আচরণের জবাব দেওয়ার। গুম, খুন এবং নির্যাতনের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করতে দেয়নি। অসংখ্য নেতৃবৃন্দকে গুম-খুন করেছে। তারা এখনও ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। এখন সময় এসেছে মানবাধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার।

সাধারণ সম্পাদক মৃধা জুলহাস বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের আমলে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম-খুনের স্বাক্ষী হয়েছে। আমরা মানবাধিকার সমুন্নত একটি বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের আগামীর বাংলাদেশ দেখতে চাই।

এ সময় ছাত্রদলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!