1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইনি বিপাকে রণবীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইনি বিপাকে রণবীর

প্রতিনিধি

বলিউড অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি ঝামেলার মুখে পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুস্থ ‘হাই গ্রাউন্ড’ থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ে।

অভিযোগের মূলে রয়েছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র ‘চৌভুন্ডি দৈব্য’ সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননা। মাস কয়েক আগে ভারতের গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেট্টির কালজয়ী সিনেমা ‘কান্তারা’র ভূয়সী প্রশংসা করতে গিয়েছিলেন রণবীর।

অতি-উৎসাহে তিনি ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অনুকরণ করে অভিনয় দেখান। শুধু তাই নয়, অভিনেতা চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। রণবীরের এমন মন্তব্য ও শারীরিক ভঙ্গি ঘিরেই বিতর্কের ঝড় ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এই অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর সিং হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিনয়ের নামে চামুণ্ডাদেবীকে উপহাস করে কর্ণাটকের সংস্কৃতিকে অপমান করেছেন।

ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর যখন মঞ্চে এমনটা করছিলেন, তখন তিনি বার বার ইশারায় তাকে থামতে বলেছিলেন।

ঋষভ বলেন, ‘আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। সিনেমা বা অভিনয় হতেই পারে, কিন্তু যে দৈব্যের রূপ ওখানে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। আমাদের কাছে এই দেব-দেবী খুব গভীর আবেগের জায়গা। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে সবাইকে নিষেধ করি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!