1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে জায়নামাজ থেকে তুলে নিয়ে অপহরণ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে জায়নামাজ থেকে তুলে নিয়ে অপহরণ

প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার নিজ বাড়ি থেকে এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় জেলার সদর উপজেলার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে নামাজরত ওই কিশোরীকে অপহরণ করা হয়।

অপহৃত কিশোরী স্থানীয় একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিশোরীর মা বিলকিস আরা। কিশোরীকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

ওই কিশোরীর মা বিলকিস আরা বলেন, আমার মেয়েকে জায়নামাজ থেকে জোরপূর্বক অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে। মানুষজন জড়ো হলে ককটেল ফাটিয়ে তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। তবে তারা চেষ্টা চালাচ্ছেন। আমি আমার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।

অভিযুক্তরা হলেন- উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব বারাহিপুর গ্রামের শাহ আলমের ছেলে সেজান (১৮), ইউসুফের ছেলে শুভ (১৮), মাঈন উদ্দিনের ছেলে মিরাজ (১৭) ও একই এলাকার শুভ (২০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীকে স্কুলে যাওয়া-আসার সময় সেজান প্রায় সময় উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই কিশোরীকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে সেজানকে দেখে নেওয়ার হুমকি দিতো। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে নিজ ঘরে মাগরিবের নামাজ পড়ছিলেন কিশোরী। এ সময় সেজান, শুভসহ ৪ থেকে ৫ জন মিলে তাদের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!