1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন তামিম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন তামিম

প্রতিনিধি

ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা। অভিনয়ের পাশাপাশি নেটিজেনদের মাঝে ইউটিউবার এবং গায়ক হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে। এদিকে তামিম অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে মুখ খুলেছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন। যেখানে অনুষ্ঠানের প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন।

অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তার ভাষ্য, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’

এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’

এদিকে নেটিজেনরাও তামিমমে এমন পরিবর্তন দেখে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজনের ভাষ্য, ‘ হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তামিম ভাইকে দ্বীনের উপর অটুট রাখুন।’ তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!