1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অন্তর্বর্তী সরকার ও দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি

অন্তর্বর্তী সরকার ও দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে

প্রতিনিধি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে গণঅভ্যুত্থানের চেতনা ও প্রত্যাশা ধারণ করা প্রয়োজন। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের পর কর্তৃত্ববাদী দখলদারিত্বের পুরোনো রাজনীতিতে আর ফিরে যাওয়ার অবকাশ নেই।শনিবার (১৭ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের অন্যতম এ নেতা।

খন্দকার আলী আব্বাস প্রসঙ্গে সাইফুল হক বলেন, খন্দকার আলী আব্বাস রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখেননি। তার আপসহীন সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের পরিণতি থেকে শিক্ষা নিতে দেশের রাজনীতিক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই জাগরণ-অভ্যুত্থান দেশকে এগিয়ে নেওয়ার এক বিশাল সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

সভার আগে খন্দকার আলী আব্বাসের কবরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় সদস্য মীর রেজাউল আলম, শাহাদাত হোসেন খোকন, পার্টির ঢাকা জেলার নেতা শেখ হেলালউদ্দিন নাছিরউদ্দীন খান প্রমুখ।

উল্লেখ্য, আলী আব্বাস ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!