1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রতিনিধি

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ বেশ কিছু অঞ্চল। মঙ্গলবার রাতে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে এক প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূপৃষ্ঠের ২৩৪ কিলোমিটার গভীরে।

হিমালয় পর্বতমালার যে অংশটি আফগানিস্তানে প্রবেশ করেছে, সেটিই হিন্দুকুশ পবর্তমালা হিসেবে পরিচিত। জিও নিউজের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে।

ভূমিকম্পে নিহত বা ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য এখনও আসেনি। মাত্র চার দিন আগেই পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ এবং রাজধানী সংলগ্ন অঞ্চলে।

ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান হওয়ার কারণে পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত সেপ্টেম্বরে ৬ মাত্রার এক ভূমিকম্পে আফগানিস্তানে নিহত হয়েছিলেন ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ।

সূত্র : জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!