1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনসিপি : নাহিদ ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনসিপি : নাহিদ ইসলাম

প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেক্ষেত্রে খালেদা জিয়ার কথা আমাদের নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন। উনার সম্মানে হয়তো সেখানে আমরা প্রার্থী দেব না।

তিনি আরও বলেন, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব। বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়- আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার সেই গ্রহণযোগ্য মানুষ, যাকে সাধারণ মানুষের পাশে পাওয়া যায়। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।

রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য জোট বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সমঝোতা বা জোট অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, সেই দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব। আমরা এখন পর্যন্ত এককভাবে আগাচ্ছি।

তিনি আরও যোগ করেন, এ মাসের ১৫ তারিখের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর একটা তালিকা প্রকাশ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!