1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হেনস্তার শিকারের বিষয়ে যা বললেন ঐশ্বরিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

হেনস্তার শিকারের বিষয়ে যা বললেন ঐশ্বরিয়া

প্রতিনিধি

দক্ষিণী সিনেমার পরিচিত মুখ ঐশ্বরিয়া রাজেশ। পর্দার সাবলীল অভিনয়ে দর্শকদের মুগ্ধ করলেও তার ক্যারিয়ারের শুরুর গল্পটা ছিল বেশ কণ্টকাকীর্ণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ ও কর্মক্ষেত্রে অপমানের মতো বিস্ফোরক সব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া জানান, ক্যারিয়ারের একদম শুরুর দিকে একটি ফটোশুটের জন্য ডাক পেয়েছিলেন তিনি। বয়স তখন বেশ কম। নিরাপত্তার খাতিরে নিজের দাদাকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু স্টুডিওতে পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ফটোগ্রাফার কৌশলে তার বড় ভাইকে বাইরে অপেক্ষা করতে বলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ফটোগ্রাফার আমাকে ভেতরে নিয়ে গিয়ে অন্তর্বাস পরতে বলেন এবং সরাসরি বলেন, ‘আমি তোমার শরীরটা দেখতে চাই।’’ সেই মুহূর্তে তিনি এতটাই অপ্রস্তুত ছিলেন যে প্রায় রাজি হয়ে যাচ্ছিলেন। কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বাধা দেয়।

উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ভাইয়ের অনুমতি নিতে হবে।’ এই অজুহাতে তিনি সেদিন সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করেন। আশ্চর্যের বিষয় হলো, নিজের ভাইকে আজও সেই ঘটনার কথা জানাননি তিনি।

শুধু কাস্টিং কাউচ নয়, কর্মক্ষেত্রে অপেশাদার আচরণের শিকারও হতে হয়েছে তাকে। ঐশ্বরিয়া জানান, একটি সিনেমার শুটিংয়ে মাত্র কয়েক মিনিট দেরি করে পৌঁছানোর কারণে এক পরিচালক তাকে সবার সামনে অত্যন্ত কুরুচিপূর্ণভাবে অপমান করেন। জুনিয়র আর্টিস্টদের সামনে তাকে ভর্ৎসনা করার পাশাপাশি অন্য অভিনেত্রীদের সঙ্গেও তুলনা টানা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!