1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসিনা ঘনিষ্ঠদের অর্থ লোপাট তদন্তে অডিটর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

হাসিনা ঘনিষ্ঠদের অর্থ লোপাট তদন্তে অডিটর নিয়োগ বাংলাদেশ ব্যাংকের

প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অর্থ লোপাট তদন্তে ইওয়াই, ডেলোওয়েট এবং কেপিএমজি নামের তিনটি অডিট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব ব্যাংক থেকে অর্থ লুটপাট হয়েছে সেগুলোতে নিরীক্ষা চালাবে এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যাংক থেকে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ১৭ বিলিয়ন ডলার লুটপাট করেছেন।

সংবাদমাধ্যমটিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও জানিয়েছেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট এসব লোপাট করা অর্থে কেনা সম্পদ ফিরিয়ে আনা এবং এরসঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করতে ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে।

ইওয়াই এবং ডেলোওয়েট এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অপরদিকে কেপিএমজির সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

গভর্নর আহসান মনসুর জানিয়েছেন, তদন্তকারীরা বাংলাদেশের শীর্ষ ১০টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান করবেন। একইসঙ্গে শেখ হাসিনা এবং তার আত্মীয়-স্বজনদের সম্পদও তদন্ত করা হবে। তিনি আরও জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক থেকে প্রায় ২ লাখ কোটি টাকা লোপাট করা হয়েছে। যা ১৬ বিলিয়ন ডলারের সমান।

গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশের বড় বড় জায়গায় পরিবর্তন আসে। এর অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় আহসান মনসুরকে। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেছিলেন। তার ওপর দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!