1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৃজিত মুখার্জি - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q খামেনি হত্যার নিন্দা জানাল বাংলাদেশ, ইরানের প্রতি সংহতি প্রকাশ স্পিকারের

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৃজিত মুখার্জি

বিনোদন ডেস্ক :

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি। এখন কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে। শরীরে কিছু সমস্যা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন সৃজিত ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ) ভুগছিলেন।

এটি হজমজনিত একটি সমস্যা। বিশেষ করে অনেকটা সময় খালি পেটে থাকলে এ ধরনের সমস্যা হতে পারে। এই রোগের উপসর্গ হল গলা-বুক জ্বালা, সঙ্গে নিঃশ্বাসের সমস্যা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই উপসর্গের সঙ্গে পরিচালকের মাথা ঘুরছিল এবং শরীরে অস্বস্তি বোধ করার ফলে তড়িঘড়ি তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে হার্টের অসুখ মনে করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন যে সৃজিতের হার্ট একেবারে সুস্থ রয়েছে। সব রিপোর্ট স্বাভাবিক থাকার পাশাপাশি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় রবিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সৃজিত।

তার এই পোস্ট থেকে স্পষ্ট যে আপাতত তিনি সুস্থ থাকলেও খাওয়া-দাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে তার। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তনের নির্দেশ থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!